41.3 C
Kolkata

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must Read

ওয়েবডেস্ক-  পঁচিশে বৈশাখকে (25 Baishakh)  সামনে রেখে আজ ব্রিগেডে (Brigade) শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল। অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা। বিজেপি প্রথম মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ।

এদিকে আজ রবীন্দ্রজয়ন্তীতে কবি প্রমাণ করে ফের রাজনীতির জনতার দরবারে আন্দোলনে ফিরবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একটি অরাজনৈতিক সংগঠন তিনটি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও, তা মেলেনি। জানা গেছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই শনিবার বিকেলে রবীন্দ্রজয়ন্তী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবে ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয় সহ বহু শিল্পীরা।

নির্বাচন ও গণনার পদ্ধতি নিয়ে আইনি রাজনৈতিক প্রচার হলেও সরাসরি নতুন সরকারের কোনও সমালোচনায় যাবে না তৃণমূল। নতুন সরকার কী করছে, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলি যথাযথভাবে পালন হচ্ছে কি না, তার গতিবিধি দেখেই বক্তব্যের অভিমুখ চূড়ান্ত হয়নি।তবে জনগণের ইস্যুতে সব সময়ই সরব থাকবে দল।

আরও পড়ুন-  ছেলের মুখ্যমন্ত্রীর পদে শপথ দেখতে ব্রিগেডে বাবা শিশির অধিকারী, রয়েছে গোটা পরিবার

দল অগ্রাধিকার দিকে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় পরিবারগুলির পাশে দাঁড়ানো, ঘরছাড়াদের ঘরে ফেরানো এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি। দলের পর্যবেক্ষণ, তৃণমূল এবং বিজেপির মধ্যে মোট ভোটের তফাত রয়েছে, তার থেকে বেশি ভোটার বাদ গিয়েছে, ভোট কারচুপিও গণনার দিন আরও বেশি অসঙ্গতি ধরা পড়েছে। সেইমতো তথ্যপ্রমাণ নিয়ে দলিল-দস্তাবেজ তৈরি করছে তৃণমূল।

শুক্রবার কালীঘাটের বাড়িতে নেত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রাজীব কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ।

Latest News

মিড ডে মিলে ডিম কি বাদ পড়ছে, এবার মুখ খুলল ইসকন

কলকাতা: পুষ্টি বা পোষণের জন্য মিড ডে মিলে ডিম অপরিহার্য নয়। একটি পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে...

More Articles Like This