ইডি-র ফ্রিজ করা তৃণমূলের অ্যাকাউন্টে এখনই হস্তক্ষেপ নয়, হাইকোর্টে ধাক্কা কালীঘাট শিবিরের

Must Read

কলকাতা: ইডি-র (ED) ফ্রিজ করা তৃণমূলের (TMC) ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি উঠলে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে তদন্তকারী সংস্থার পদক্ষেপে হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না আদালত। ফলে ইডি-র ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি আপাতত আগের অবস্থাতেই থাকবে।

চলতি মাসের শুরুতে কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি চালানোর পর তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, ওই অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেনে কোনও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন: মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি কলকাতায়, মঙ্গলবার থেকে বাড়তে পারে দুর্যোগ

অন্যদিকে, তৃণমূল প্রথম থেকেই ইডি-র পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। দলের বক্তব্য, তাদের সমস্ত আর্থিক লেনদেন, অনুদানের হিসাব এবং তহবিলের তথ্য নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কাছে নিয়মিত জমা দেওয়া হয়েছে। সেই তথ্য প্রকাশ্যেও রয়েছে। তাই ফ্রিজ় করা তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় দল।

তবে সোমবারের শুনানিতে আদালতের অবস্থান স্পষ্ট হওয়ায় ইডি-র তদন্তে আপাতত কোনও আইনি বাধা রইল না। যদিও পুলিশের তরফে ফ্রিজ করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আগেই শর্তসাপেক্ষে চেকের মাধ্যমে প্রয়োজনীয় খরচের টাকা তোলার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। সেই প্রক্রিয়ার তদারকির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। ইডি-র ফ্রিজ় করা অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্য এমন কোনও ছাড় মেলেনি।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This