29.8 C
Kolkata

‘হাজার হাজার সোনা পাপ্পু ঘুরে বেড়াচ্ছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

Must Read

কলকাতা: ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে কলকাতা টিভি’র (Kolkata TV Exclusive) মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোট-পরবর্তী হিংসা থেকে দুর্নীতি, নারী নির্যাতন, বেআইনি নির্মাণ, একাধিক প্রসঙ্গে রাজ্য সরকার ও তৃণমূলকে (TMC) নিশানা করেন তিনি।

কসবা অঞ্চলের ত্রাস সোনা পাপ্পু গ্রেফতারি (Sona Pappu arrest) প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনেক লোক এখনও ঘুরে বেড়াচ্ছে। এরাই মানুষের কষ্টের কারণ ছিল। হাজার হাজার সোনা পাপ্পু রয়েছে এ রকম। সবার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত।”

রামমোহন কলেজের নাম পরিবর্তন বিতর্কে তিনি বলেন, “আমি নিজে গিয়ে দেখেছি। রাম নেই। সব হিসেব হবে। রাম রাজ্য হবে, পরিবর্তন হচ্ছে।”

আরও পড়ুন: দক্ষিণে দহনজ্বালা, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! সপ্তাহভর দুই বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

শতদ্রু দত্তের এফআইআর প্রসঙ্গে বিজেপি নেতা দাবি করেন, “মেস কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বলব থানায় আসুন, অভিযোগ করুন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠানো ও সম্পত্তির উৎস খতিয়ে দেখার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, “এ ভাবে টাকা নিয়ে বাড়ি হয়েছে। আইনি ভাবেই সব কাজ হবে। এটা তো সবে শুরু। এদের সম্পর্কে মানুষ জানে। সাধারণ মানুষের সম্পত্তি নিয়ে এরা বাড়ি করেছে।”

আরজি কর-কাণ্ড ও সন্দীপ ঘোষকে নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, “তদন্তকে বিপথগামী করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।”

দময়ন্তী সেন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যত নারী ও শিশু নির্যাতন হয়েছে, তার হিসেব হচ্ছে। দক্ষ অফিসারদের আবার ফিরিয়ে আনা হচ্ছে।”

পূর্ব ভারতে বুলেট ট্রেন চালুর পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বলেন, “মানুষের উপরে চাপ আসছে ঠিকই, কিন্তু কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। আন্তর্জাতিক বাজারে তেলের সঙ্কট রয়েছে।”

হাওড়ায় বেআইনি নির্মাণ ভাঙা নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা। তাঁর দাবি, “সরকারি জমি দখল করে বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরি হয়েছিল। তাই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শেষে তৃণমূলের কাউন্সিলর ও পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, “যারা এতদিন তোলাবাজি করেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও হবে। দেখতে থাকুন।”

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This