27.5 C
Kolkata

রাজ্যের একাধিক দফতরের জন্য বিপুল অর্থ বরাদ্দ করল সরকার

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026)। সেই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। দুপুর ১২টা থেকে এই বাজেট শুরু হয়েছে। আর বাজেটের শুরু থেকে কল্পতরু বাংলার বিজেপি সরকার। একাধিক খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হল।

এদিন রাজ্যের অর্থমন্ত্রী (Swapan Dasgupta) কৃষি বিভাগের জন্য অর্থ বরাদ্দ (Allocation of funds) করেছেন। চাষিদের উন্নয়ন ও কৃষিক্ষেত্রে সার্বিক অগ্রগতির লক্ষ্যে এই দফতরে প্রস্তাবিত টাকার পরিমাণ ৮,৫৬৫.৮৪ কোটি টাকা। বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সুনিশ্চিত করতে বরাদ্দ করা হয়েছে ৫,০৯৫.৯৫ কোটি টাকা। প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ কর্মসংস্থান ও পশুপালনের প্রসারে প্রস্তাবিত বরাদ্দ করা হয়েছে ১,৪০৪.৪২ কোটি টাকা।

আরও খবর : সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্যু! চেতলার সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ১৯ বছরের যুবকের

সমবায় আন্দোলন এবং গ্রামীণ ঋণব্যবস্থাকে জোরদার করতে সমবায় বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাব হল ৫৮৬.৬২ কোটি টাকা। সংশোধন প্রশাসন বিভাগ দফতরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৫৮০.৫৫ কোটি টাকা। কৃষিজ বিপণন বিভাগ ক্ষেত্রে কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য সুনিশ্চিত করতে বরাদ্দের পরিমাণ হল ৩৬৪.৯৯ কোটি টাকা। ক্রেতা সুরক্ষা ও উপভোক্তাদের অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দ করা হয়েছে ১৪৮.৪১ কোটি টাকা।

অন্যদিকে এদিন সব থেকে বড় ঘোষণা হল সরকারি কর্মীদের ডিএ। সেটি বাড়ানো হয়েছে ২০ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। ওই সময় থেকে সব মিলিয়ে ৩৮ শতাংশ ডিএ কার্যকর হবে।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This