যোগ দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। ১২ তম যোগ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১৯ তারিখ থেকে শুরু হবে এই কর্মসূচি। শুক্রবার রাজ্যজুড়ে হবে ম্যারাথন (Marathon)। এর জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের সামনের এলাকা।

এর পর ২০ জুন অর্থাৎ শনিবার হবে গঙ্গাবক্ষে ‘বন্দে যোগম’ নামে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। এর পরেই ২১ জুন রবিবার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মূলত, প্রতি বছরই যোগ দিবসের উদযাপন করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তবে বাংলায় পালাবদলের পর এবার এখান থেকেই বিশেষভাবে যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর : ফের কালীঘাটে মমতার পাড়ায় সিআইডি! আধিকারিকরা গেলেন কোথায়? কী ঘটল এদিন? দেখুন বড় খবর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন তিনদিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছেন। জানিয়েছেন, ১৯ জুন শুক্রবার হবে ‘রান ফর যোগা’। এর ফলে কলকাতার ১১টি এলাকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হবে ম্যারাথন। কলকাতা এই ম্যারাথন শুরু হবে কলকাতা কর্পোরশনের সামনে থেকে। তা শেষ হবে রাইটার্সে। সকাল ৭টায় শুরু হবে। নেকে এর জন্য নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু আরও বলেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের (West Bengal Day) দিন বিকেল পাঁচটায় গঙ্গাবক্ষে প্রযুক্তির মাধ্যমে এক অন্য পরিবেশ তৈরি করা হবে। এর নাম দেওয়া হয়েছে বন্দে যোগম’। এর পর ২১ জুন রেড রোডে হবে যোগ দিবস। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেখুন অন্য খবর :

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This