আপত্তিকর মন্তব্যের অভিযোগ, ইউটিউব ভিডিও নিয়ে বাড়ি থেকে আটক দক্ষিণপন্থী নেতা টিজি মোহানদাস

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে পড়ুয়াদের আন্দোলন নিয়ে ইউটিউব ভিডিওতে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। দক্ষিণপন্থী রাজনৈতিক নেতা টিজি মোহানদাসকে (TG Mohandas) রবিবার তাঁর বাড়ি থেকে হেফাজতে নিল কেরল (Kerala) পুলিশ। মাত্তানচেরির কুভাপ্পাডামের বাড়িতে পৌঁছয় তিরুবনন্তপুরম সাইবার পুলিশের একটি দল। স্থানীয় থানার পুলিশ আধিকারিকরাও তদন্তকারী দলের সঙ্গে ছিলেন।

পুলিশ সূত্রে খবর, মোহানদাস বাড়িতেই উপস্থিত ছিলেন। তাঁর ইউটিউব অ্যাকাউন্ট এবং ভিডিও তৈরি ও আপলোডের কাজে ব্যবহৃত ডিজিটাল সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। তদন্তের অংশ হিসেবে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ (Police)।

আরও খবর : ৪০ কিমি জলের উপর সোজা রাস্তা! একা গাড়ি চালালেই নাকি ‘পাগল’, পার হলেই ৫০ লক্ষ- সত্যিটা কী?

‘পত্রিকা’ নামে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও নিয়ে অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। অভিযোগ, সেখানে তিনি বলেন, ‘‘দিল্লির পড়ুয়া বিক্ষোভের মাঝে গণধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে কেউ অভিযোগও করবে না। কারণ, এখানে যেসব মেয়েরা শামিল হয়েছে, তারা ধর্ষণ উপভোগই করে।” তার পরেই কড়া পদক্ষেপ নেয় পুলিশ।

অভিযোগ অনুযায়ী, দিল্লির পড়ুয়াদের আন্দোলন নিয়ে ভিডিওতে মোহানদাস ধর্ষণ এবং হিংসা সংক্রান্ত একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছিলেন বলে অভিযোগ। তাঁর মন্তব্যের জেরেই এবার সাইবার পুলিশের তদন্তের মুখে এই রাজনৈতিক নেতা। বলে রাখা দরকার, কেরলের কোচির বাসিন্দা টিজি মোহনদাস ডানপন্থী রাজনীতির ‘মেন্টর’ বলে পরিচিত। তাঁর অবশ্য আরও নানা পরিচয় আছে। তিনি ইঞ্জিনিয়র, সমাজকর্মী, সাংবাদিকও।

Latest News

পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের জেরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিজবে বাংলা

ওয়েব ডেস্ক : বর্ষা বিদায়ের আগে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Low Pressure)। সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত...

More Articles Like This