Forbidden

You don't have permission to access th1s resource.

পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা বড়জোড়ায় - KolkataTV
32.2 C
Kolkata

পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা বড়জোড়ায়

Must Read

ওয়েব ডেস্ক : বাঁকুড়ার (Bankura) বড়জোড়া (Barjora) ব্লকের চান্দাই গ্রামে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। বাড়ির পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় একটি চারচাকা গাড়িও। ঘটনার পর শুক্রবার সকালে আক্রান্ত প্রধানের বাড়িতে পৌঁছে তাঁকে আশ্বাস দেন স্থানীয় বিজেপি (BJP) নেতারা।

জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত পখন্না গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিনা বেগম-এর চান্দাই গ্রামের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালানো হয়। অভিযোগ, বাড়ির কাঁচের দরজা-জানালা ভেঙে ফেলার পাশাপাশি দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় প্রধানের ব্যক্তিগত চারচাকা গাড়িটিও।

আরও খবর : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মেমারী! ‘কাউকে ছাড়া হবে না’ হুঁশিয়ারি বিধায়কের

ঘটনার সময় আতঙ্কিত অবস্থায় স্থানীয় বিজেপি নেতাকে ফোন করেন পঞ্চায়েত প্রধান। তাঁর উদ্যোগেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। যদিও পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনার পর শুক্রবার সকালে আক্রান্ত প্রধানের বাড়িতে যান বিজেপির স্থানীয় নেতৃত্ব। তবে মহসিনা বেগম এই ঘটনার পিছনে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন। যদিও বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি ধনঞ্জয় গরাই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This