কাটোয়ায় গরু পাচারের অভিযোগে উত্তেজনা

Must Read

কাটোয়া: গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa)। অভিযোগ, ভাগীরথী পেরিয়ে নদিয়ার (Nadia) দিকে গরু পাচারের চেষ্টা চলছিল। সেই সময় চার অভিযুক্তকে ধরে ফেলেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকেরা। এরপর তাঁদের গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ।

বিজেপির দাবি, পাঁচটি গরু নিয়ে কাটোয়ার পানুহাট এলাকা থেকে ভাগীরথীর ঘাটের দিকে যাচ্ছিল কয়েকজন। সন্দেহ হওয়ায় তাঁদের আটকানো হয়। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, গরু নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্তরা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

অভিযোগ, ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের মারধর শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চার অভিযুক্তকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ কতটা সত্য, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেজন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This