‘ডে অফ সাইলেন্স’-এর নিয়ম ভেঙে সৈকতে সুইস পর্যটক, ধর্মীয় রীতিকে অপমানের অভিযোগে ১ বছরের জেল

Must Read

ওয়েব ডেস্ক : বালির (Bali) ঐতিহ্যবাহী ‘নেপি’ বা ‘ডে অফ সাইলেন্স’ উৎসবের নিয়ম ভেঙে বিপাকে পড়লেন ২৬ বছরের এক সুইস পর্যটক (Swiss tourist)। ধর্মীয় রীতিকে অসম্মান এবং সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ন্যেপি উৎসবের দিন বালিতে ২৪ ঘণ্টা ধরে নীরবতা পালন করা হয়। এই সময়ে বাসিন্দাদের বাড়ির বাইরে বেরনো নিষিদ্ধ থাকে। বন্ধ থাকে বিমানবন্দর, ইন্টারনেট পরিষেবা এবং বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা। ধর্মীয় পরিচয় নির্বিশেষে পর্যটকদেরও এই নিয়ম মেনে চলতে হয়।

আরও খবর : আয়ারল্যান্ডে ৩৩৫ কোটির দুর্গ কিনলেন মার্ক জুকারবার্গ, সঙ্গে ৪৪০ একরের বিশাল এস্টেট!

অভিযোগ, এই বিধিনিষেধ উপেক্ষা করে সৈকতে চলে যান জগ্রাগেন। সেখানে নিজের মোবাইলে ভিডিও করেন তিনি। পরে সেই ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে ন্যেপির নিয়ম নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন বলে অভিযোগ। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বালির বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

আদালতে নিজের আচরণের জন্য ক্ষমা চান ওই সুইস নাগরিক। তিনি দাবি করেন, ন্যেপির বিধিনিষেধের গুরুত্ব তিনি বুঝতে পারেননি এবং স্থানীয় মানুষ বা ধর্মীয় রীতিকে অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। তবে বিচারক জানান, তাঁর আচরণ বালির মানুষের বিশ্বাসে আঘাত করেছে এবং জনমনে ক্ষোভ তৈরি করেছে। শেষ পর্যন্ত এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Latest News

১৩৩ রানে অল আউট, পাকিস্তান সেই অন্ধকারেই

ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কোনও অন্ত নেই। হেডিংলি, লর্ডস এবং তারপর এজবাস্টন, বাবর আজমদের (Babar Azam) ব্যাটিং দেখলে...

More Articles Like This