বারাণসী-হরিদ্বারের পর এবার টেমসের তীরে গঙ্গা আরতি, ১৩ সেপ্টেম্বর লন্ডনে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া

Must Read

ওয়েব ডেস্ক : বারাণসী, হরিদ্বার কিংবা ঋষিকেশের ঘাটে গঙ্গা আরতির যে চেনা ছবি, এবার তারই ছোঁয়া দেখা যাবে সুদূর লন্ডনে (London)। আগামী ১৩ সেপ্টেম্বর টেমস নদীর তীরে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী ‘গঙ্গা আরতি’ (Ganga Aarti)। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।

লন্ডনের গ্রিনিচের ওল্ড রয়্যাল নেভাল কলেজে হবে গোটা অনুষ্ঠান। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কোনও প্রবেশমূল্য থাকছে না। তবে অংশ নিতে আগ্রহীদের আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় অনুষ্ঠান শুরু হবে।

আরও খবর : আয়ারল্যান্ডে ৩৩৫ কোটির দুর্গ কিনলেন মার্ক জুকারবার্গ, সঙ্গে ৪৪০ একরের বিশাল এস্টেট!

শুধু আরতিই নয়, অনুষ্ঠানে থাকবে ভারতীয় খাবার, গান, নাচ এবং পরিবারের ছোটদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা। সন্ধ্যায় রয়্যাল স্টেপসের কাছে সূর্যাস্তের সময় মূল আকর্ষণ হিসেবে আয়োজিত হবে গঙ্গা আরতি। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রদীপ, মন্ত্রোচ্চারণ ও ভক্তিগানের আবহে শুরু হবে সেই বিশেষ পর্ব।

তবে টেমসের পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আরতির সময়ে নদীতে ফুল, মূর্তি বা কোনও ধরনের পুজোর সামগ্রী ফেলার অনুমতি থাকবে না। ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি নদীর পরিবেশও যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেই বিশেষ নজর আয়োজকদের। এবার তাই গঙ্গার ঘাটের পরিচিত আবহই যেন তৈরি হতে চলেছে টেমসের পাড়ে।

Latest News

ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

ওয়েব ডেস্ক : ৪ সেপ্টেম্বর ভোরে অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে দিল্লিতে পৌঁছন তিন ইতালীয় নাগরিক (Italian...

More Articles Like This