আদালতে মিলল না জামিন, কতদিন পুলিশি হেফাজতে থাকতে হবে স্বরূপ বিশ্বাসকে?

Must Read

কলকাতা: তোলাবাজি, শ্লীলতাহানি, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে (Police Custody) রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হলে বিচারক এই নির্দেশ দেন। তদন্তকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে আর্থিক তোলাবাজি থেকে শুরু করে যৌন হেনস্তার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার (Arrest) করে নিউ আলিপুর থানার পুলিশ। রাত প্রায় ৯টা নাগাদ তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এক মহিলার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। পাশাপাশি ভয় দেখানো, প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করা এবং অন্যদের দিয়ে মারধর করানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন: চলতি সপ্তাহে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে?

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাতেই নিউ আলিপুর থানার সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে অনেকে তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনেন। কেউ ভয় দেখানোর অভিযোগ করেন, কেউ আবার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ তোলেন।

পুলিশ তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য থানার বাইরে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের একাংশ ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, এলাকায় নতুন আবাসন বা ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ দাবি করা হতো। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

দেখুন আরও খবর:

Latest News

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন মা, হল না দেখা! মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় কৃষ্ণ দাস

কলকাতা: ছেলেকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। দীর্ঘদিন ধরে জেলে বন্দি বাংলাদেশের...

More Articles Like This