অসুস্থতার কারণ দেখিয়েও মিলল না স্বস্তি, আসারামের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Must Read

ওয়েব ডেস্ক: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর (Asharam Bapu) অন্তর্বর্তী জামিনের আবেদন আপাতত খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন ৯০ বছর বয়সি আসারাম। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের বক্তব্য না শুনে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র আবেদনকারীর বক্তব্যের ভিত্তিতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা সম্ভব নয়। সরকার পক্ষের বক্তব্য শোনার পরই বিষয়টি বিবেচনা করা হবে। তবে ভবিষ্যতে যদি তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়, সে ক্ষেত্রে নতুন করে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকছে বলেও ইঙ্গিত দিয়েছে বেঞ্চ।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, শিক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন ধর্মেন্দ্র প্রধান?

২০১৩ সালে রাজস্থানের যোধপুরে আসারামের আশ্রমে ১৬ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই বছরের আগস্টে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০১৮ সালে যোধপুরের বিশেষ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই থেকে তিনি জেলবন্দি।

এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন আসারাম। বিভিন্ন সময়ে প্যারোলে মুক্তি পেলেও স্থায়ী বা অন্তর্বর্তী জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। এবারও সেই ধারাই বজায় থাকল। ফলে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। সরকার পক্ষের জবাব পাওয়ার পর পরবর্তী শুনানিতে জামিনের আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট।

Latest News

৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ছাত্র আন্দোলনে সৌরভের CJP

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে একাধিক ভুলের অভিযোগকে কেন্দ্র করে ওড়িশায় (Odisha) চলা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি...

More Articles Like This