33.8 C
Kolkata

কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে নিম্নচাপের জেরে বাড়তে পারে দুর্যোগ

Must Read

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Rain Forecast)। শহরের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ দিনভর মেঘলা থাকবে। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জল জমা ও যানজটের আশঙ্কা রয়েছে শহরের একাধিক এলাকায়।

আরও পড়ুন: ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় অনুমতি নয়, তৃণমূলের দুই শিবিরের আবেদন খারিজ পুলিশের

এদিকে, সপ্তাহান্তে বঙ্গোপসাগরের উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে।

আজ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা। তবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest News

সস্তা হল এলপিজি, নতুন দাম কত জানেন?

নয়াদিল্লি: মাসের প্রথম দিনেই ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর। ১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম...

More Articles Like This