মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, সিদ্ধান্ত বাতিলের আর্জি

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক এবার পৌঁছল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের নেওয়া সমস্ত সিদ্ধান্ত বাতিল করার আর্জি জানানো হয়েছে।

মামলাকারীর অভিযোগ, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা থেকে শুরু করে সফটওয়্যার আমদানির মতো বিষয়েও তাঁদের মতামত উপেক্ষা করা হয়েছে বলে দাবি। জ্ঞানেশ কুমারের পাশাপাশি সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গার্গ এবং কমিশনের ডিরেক্টর জেনারেল (আইটি) সীমা খান্নার বিরুদ্ধেও জনপ্রতিনিধিত্ব আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি রয়েছে মামলায়।

আরও খবর :  গাঁজার পর এবার মদ খেয়ে চালকের আসনে! ধরা পড়তেই সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলটপাইলট

ঘটনার সূত্রপাত একটি সংবাদ প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছিল, গত ১০ মাসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। সেই আপত্তি উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

এদিকে বিতর্কের মধ্যেই জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশের মিরাট ও বারাণসীতে তরুণ ভোটার এবং জেন-জি-র সঙ্গে মতবিনিময় সংক্রান্ত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, অনুষ্ঠানগুলি বাতিল নয়, বরং অন্যান্য কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তারিখ পরিবর্তন করা হয়েছে।

Latest News

১৫ অক্টোবর থেকে রেল টিকিটে ইউপিআই মাশুল! ২ হাজারের বেশি পেমেন্টে ৫ টাকা যাত্রীদের দিতে হবে?

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট (Train Ticket) কাটার ক্ষেত্রে ইউপিআই পেমেন্টে (UPI payment) বদল আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে...

More Articles Like This