১৫ অক্টোবর থেকে রেল টিকিটে ইউপিআই মাশুল! ২ হাজারের বেশি পেমেন্টে ৫ টাকা যাত্রীদের দিতে হবে?

Must Read

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট (Train Ticket) কাটার ক্ষেত্রে ইউপিআই পেমেন্টে (UPI payment) বদল আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি মূল্যের রেল টিকিট ইউপিআইয়ের মাধ্যমে বুক করলে নির্দিষ্ট ৫ টাকা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর প্রযোজ্য হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন ব্যবস্থায় রেল টিকিটকে বিশেষ পরিষেবার আওতায় রাখা হয়েছে। সাধারণ মার্চেন্টদের ক্ষেত্রে ০.৪ শতাংশ মাশুলের কথা থাকলেও রেল টিকিটের জন্য নির্দিষ্ট হারে চার্জ ধার্য করা হয়েছে।

বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, এই অতিরিক্ত মাশুল কি টিকিট কাটার সময় তাঁদের পকেট থেকেই যাবে? ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের উপর এই চার্জ চাপানো হবে কি না, তা নিয়ে সরকারি সূত্রে স্পষ্ট নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ২৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নির্দিষ্ট ইউপিআই লেনদেনের এমডিআর গ্রাহকদের উপর চাপানো হবে না এবং মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার মধ্যেই তা বহন করা হবে।

আরও খবর :  মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, সিদ্ধান্ত বাতিলের আর্জি

ধরা যাক, কোনও যাত্রী আইআরসিটিসির মাধ্যমে ৩,০০০ টাকার ট্রেনের টিকিট বুক করলেন। এই ধরনের রেল টিকিট লেনদেনে নির্দিষ্ট ৫ টাকা এমডিআর প্রযোজ্য হবে। তবে যাত্রীকে ওই মাশুল আলাদা করে দিতে হবে কি না, তা নির্ভর করবে কার্যকর নির্দেশনা ও পেমেন্ট ব্যবস্থার প্রয়োগের উপর। অর্থাৎ টিকিটের মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যুক্ত হচ্ছে কি না, তা বুকিংয়ের সময় পরিষ্কারভাবে দেখা জরুরি।

নতুন ইউপিআই নিয়মে সব ধরনের লেনদেনের উপর মাশুল বসছে না। ব্যক্তি থেকে ব্যক্তির টাকা পাঠানো এবং নির্দিষ্ট ছোট ব্যবসায়ীদের লেনদেন এই ব্যবস্থার বাইরে থাকবে। অন্যদিকে রেল টিকিট, জ্বালানি, বিমা ও কয়েকটি প্রয়োজনীয় পরিষেবার জন্য বিশেষ মাশুল নির্ধারণ করা হয়েছে।

Latest News

হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

ওয়েব ডেস্ক : হাফিজ সইদকে (Hafiz Saeed) কবে শাস্তি দেওয়া হবে? রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরে এই প্রশ্নের মুখোমুখি হয়েও...

More Articles Like This