২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, তবে কী কী পরিষেবা চলবে?

Must Read

ওয়েব ডেস্ক : মাসের শেষ সপ্তাহে ব্যাঙ্কের কাজে বেরোনোর আগে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স। পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু করা এবং পেনশন সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে এই কর্মসূচি। ফলে ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে।

ধর্মঘটের সময় অনলাইন লেনদেন নিয়ে গ্রাহকদের মধ্যে প্রশ্ন রয়েছে। সাধারণত UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণের পরিষেবা চালু থাকবে। ডিজিটাল ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রেও পরিষেবা সচল থাকার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট ব্যাঙ্কের প্রযুক্তিগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।নগদের প্রয়োজন থাকলে ATM পরিষেবাও চালু থাকবে। কিন্তু সব ATM-এ পর্যাপ্ত টাকা থাকবে, এমন নিশ্চয়তা নেই।

আরও খবর :  গাঁজার পর এবার মদ খেয়ে চালকের আসনে! ধরা পড়তেই সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলটপাইলট

ব্যাঙ্কের শাখাভিত্তিক কাজের ক্ষেত্রে বেশি সমস্যা হতে পারে। চেক জমা, নগদ জমা, ডিমান্ড ড্রাফট তৈরি, নথি জমা, KYC সংক্রান্ত কাজ এবং লকার ব্যবহারের মতো পরিষেবায় বিলম্ব হতে পারে। ২৬ ও ২৭ সেপ্টেম্বরের ছুটির পর ধর্মঘট শুরু হওয়ায় শাখায় কাজের চাপ ও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজ ধর্মঘটের আগেই সেরে নেওয়া ভালো। এদিকে ধর্মঘটের প্রভাব কমাতে সরকারি ও গ্রামীণ ব্যাঙ্ক কর্মীদের জন্য ২৭ সেপ্টেম্বর রবিবারকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ।

Latest News

১৫ অক্টোবর থেকে রেল টিকিটে ইউপিআই মাশুল! ২ হাজারের বেশি পেমেন্টে ৫ টাকা যাত্রীদের দিতে হবে?

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট (Train Ticket) কাটার ক্ষেত্রে ইউপিআই পেমেন্টে (UPI payment) বদল আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে...

More Articles Like This