গ্রুপ A থেকে D পদে আবেদনের সুযোগ আরও ৫ বছর বাড়াল রাজ্য

Must Read

কলকাতা: রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা। গ্রুপ A, B, C এবং D পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)। নতুন বিজ্ঞপ্তি প্রকাশের (New Notification Release) পর থেকেই চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে স্বস্তির হাওয়া।

সরকারি সূত্রে খবর, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকা এবং বয়স পেরিয়ে যাওয়ার আশঙ্কায় বহু চাকরিপ্রার্থী সমস্যায় পড়েছিলেন। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বয়সসীমায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নবান্নে আজ দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক

নতুন নিয়ম অনুযায়ী, আগে যেখানে নির্দিষ্ট বয়স পর্যন্ত আবেদন করা যেত, সেখানে এখন অতিরিক্ত পাঁচ বছর সুযোগ মিলবে। গ্রুপ A থেকে গ্রুপ D, সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

প্রশাসনিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে চাকরি নিয়োগ নিয়ে ক্ষোভ ও আন্দোলনের আবহে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। নতুন সরকার ক্ষমতায় আসার পরই চাকরিপ্রার্থীদের স্বস্তি দিতে একাধিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছিল। বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করা হচ্ছে।

চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, শুধু বয়সসীমা বাড়ালেই হবে না, দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে হবে। বহু পরীক্ষার ফল ও নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

তবে সরকারের এই সিদ্ধান্তে অন্তত বয়সজনিত কারণে আবেদন করার সুযোগ হারানোর আশঙ্কা আপাতত কাটল বলে মনে করছেন অনেকেই।

Latest News

১২ দিনেই ১.৫ কোটি আবেদন! বিশ্বকাপের টিকিটের চাহিদায় নজিরবিহীন সাড়া

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2026) ঘিরে এখন থেকেই বাড়ছে উন্মাদনা। টিকিটের জন্য...

More Articles Like This