নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমছে, স্বস্তি ক’দিন? ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি দুই জেলায়

Must Read

কলকাতা: নিম্নচাপের জেরে কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ (Rain Forecast)। কোথাও জল জমেছে, কোথাও আবার দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতে নাজেহাল সাধারণ মানুষ। তবে আপাতত কিছুটা স্বস্তির ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে (Weather Forecast)। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে এখন ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে সেটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

এই পরিস্থিতিতে বুধবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। ১৯ থেকে ২১ অগস্ট পর্যন্ত কোনও জেলাতেই অতি ভারী বা চরম ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে স্বস্তি মানেই বৃষ্টি থেকে পুরোপুরি মুক্তি নয়। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে পারে।

আরও খবর : সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

ইতিমধ্যেই বুধবার সকাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ থেকে ২৩ অগস্টের মধ্যে পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তখন মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হতে পারে। বিশেষ কোনও সতর্কবার্তাও নেই।

তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ২৩ থেকে ২৫ অগস্টের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দুই জায়গায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জল জমা এবং বজ্রপাত নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের জেরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিজবে বাংলা

ওয়েব ডেস্ক : বর্ষা বিদায়ের আগে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Low Pressure)। সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত...

More Articles Like This