32 C
Kolkata

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Must Read

কার্শিয়াং: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দার্জিলিং পাহাড়ে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কার্শিয়াংয়ে (Kurseong) জোড়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনের পাশাপাশি পাহাড়ের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ কার্শিয়াংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে পৌঁছনোর কথা শুভেন্দু অধিকারীর। সেখানে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি।

আরও পড়ুন: ‘২০ নয়, এবার ৬৫’! ফিরহাদের সঙ্গে বৈঠকের পর ঋতব্রতের বিস্ফোরক দাবি

সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ এবং পাহাড়ের তিন বিজেপি বিধায়কের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

তবে পাহাড়ের রাজনীতির দুই গুরুত্বপূর্ণ মুখ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি বৈঠকে উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সফর সম্পর্কে সংশ্লিষ্ট নেতৃত্বকে অবহিত করা হলেও অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে পাহাড়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সোমবার থেকেই বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। সফর উপলক্ষে মঙ্গলবার কার্শিয়াং ও দার্জিলিংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন।

পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার সমাধানে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, এই সফরকে তারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, জিএনএলএফের একাংশের দাবি, কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় পাহাড়ের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। তবে মঙ্গলবারের কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This