অক্টোবর থেকে এসবিআইয়ের এই অ্যাকাউন্টে বদলাবে নিয়ম! ৪ বার পর টাকা তুললেই গুনতে হবে চার্জ

Must Read

ওয়েব ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বিএসবিডি বা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট (Basic Savings Bank Deposit Account) ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এই অ্যাকাউন্টের কিছু পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসছে। বিশেষ করে নগদ টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ কাঠামো কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক মাসে প্রথম চারবার বিনামূল্যে নগদ টাকা তুলতে পারবেন। কিন্তু একই মাসে পঞ্চমবার থেকে টাকা তুললে প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা এবং জিএসটি দিতে হবে। ফলে যাঁরা নিয়মিত এটিএম বা ব্যাংক শাখা থেকে টাকা তোলেন, তাঁদের লেনদেনের সংখ্যা হিসেব করে চলতে হবে।

আরও খবর : আধারে মোবাইল নম্বর বদলাতে আর ছুটতে হবে না আধার কেন্দ্রে! বাড়িতে বসেই নতুন অ্যাপে আপডেট

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এতদিন চারটি বিনামূল্যের লেনদেনের সীমার মধ্যে ডিজিটাল লেনদেনকে আলাদা সুবিধা হিসেবে দেখা হত। নতুন নিয়মে সেই পৃথকীকরণ তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিএসবিডি অ্যাকাউন্ট বা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটে কোন ধরনের লেনদেন কতবার করছেন, তা নজরে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে বিএসবিডি অ্যাকাউন্টে (Basic Savings Bank Deposit Account) বেশ কিছু সুবিধা আগের মতোই থাকছে। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। গ্রাহকদের বিনামূল্যে বেসিক রুপে ডেবিট কার্ড দেওয়া হয় এবং তার জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জও নেই। এনইএফটি ও আরটিজিএসের মাধ্যমে ইলেকট্রনিক লেনদেনেও কোনও ফি নেই। তবে একই ব্যক্তির নামে বিএসবিডি অ্যাকাউন্টের পাশাপাশি অন্য সেভিংস অ্যাকাউন্ট রাখা যাবে না। তা থাকলে ৩০ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে।

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This