শুটিংয়ে গুরুতর চোট পেলেন রাশ্মিকা

Must Read

ওয়েব ডেস্ক : শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী রাশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাকশন ও নাচের একটি কঠিন দৃশ্যের শুটিংয়ের (Shooting) সময় পড়ে গিয়ে তাঁর নিতম্বের (হিপ) টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ‘রানাবালি’ অথবা ‘মাইসা’ এই দুই ছবির কোনও একটির শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তবেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

আরও খবর : মডেলিং থেকে অভিনয়, ‘সার্ভিস গার্ল’-এ নির্ভীক কঙ্গনা হয়ে নজর কাড়ছেন মালবিকা

প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের চোট অভিনেতাদের ক্ষেত্রে খুবই বিরল। চিকিৎসকদের দাবি, এমন গুরুতর টেন্ডনের ক্ষতি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়। তাই রাশ্মিকার (Rashmika Mandanna) আঘাতের মাত্রা তাঁদেরও বিস্মিত করেছে।

চোটের জেরে আপাতত অভিনেত্রীর সব শুটিং এবং বাণিজ্যিক প্রচারের কাজ স্থগিত রাখা হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত রাশ্মিকা মন্দানা বা তাঁর টিমের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This