রেলে ৪০৯৮ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু হয়েছে! জানুন বিস্তারিত

Must Read

ওয়েব ডেস্ক : সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেল (Indian Railway)। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB একসঙ্গে ৪০৯৮টি টেকনিক্যাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদ রয়েছে এই নিয়োগের তালিকায়।

গত ১৪ অগাস্ট থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করতে হবে RRB-এর নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে। প্রার্থীদের প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে। এরপর নির্দিষ্ট পদ নির্বাচন করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আরও খবর : এবার উবেরেই ট্রেনের টিকিট! এক অ্যাপেই বুকিং, পিএনআর স্ট্যাটাস থেকে স্টেশনে পৌঁছনোর গাড়িও

আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট ফি দিতে হবে। সাধারণ, OBC এবং EWS শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অন্যদিকে SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফি রাখা হয়েছে ২৫০ টাকা। আবেদন জমা দেওয়ার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় শর্তগুলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নিয়োগে সাধারণভাবে ১৮ থেকে ৩৩ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে টেকনিক্যাল পদগুলির ক্ষেত্রে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে নিজের যোগ্যতা মিলিয়ে দেখা জরুরি।

Latest News

ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

ওয়েব ডেস্ক : ৪ সেপ্টেম্বর ভোরে অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে দিল্লিতে পৌঁছন তিন ইতালীয় নাগরিক (Italian...

More Articles Like This