পদপিষ্ট হয়ে মৃত্যু, ভিড়ের চাপে থামল জগন্নাথের রথ, শুক্রবার ফের শুরু হবে গুণ্ডিচা যাত্রা

Must Read

ওয়েব ডেস্ক: অগণিত ভক্তের ঢল, তার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। পুরীর (Puri) রথযাত্রায় (Rath Yatra) প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত দুই পুণ্যার্থীর মৃত্যুর পর বৃহস্পতিবার আর এগোতে পারল না জগন্নাথ (Jagannath), বলরাম ও সুভদ্রার রথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রথযাত্রা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নিয়ম মেনে ফের গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রথযাত্রা শুরু হয়েছে।

প্রতিবছরের মতো এ বারও দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় জমিয়েছিলেন। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রভু জগন্নাথের দর্শনের আশায় রথের চারপাশে উপচে পড়ে জনসমাগম। সেই ভিড় সামলাতে গিয়েই বিপত্তি। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ১২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ফিরছে কোভিডের আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে এক মাসে মৃত্যু ৪ জনের

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এ দিন রথের রশিতে টান দেন। কিন্তু গুণ্ডিচা মন্দিরে পৌঁছনোর আগেই নিরাপত্তার স্বার্থে তিনটি রথ থামিয়ে দেওয়া হয়। মন্দির প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই যাত্রা পুনরায় শুরু করা হবে।

অন্যদিকে, আহত ও অসুস্থদের চিকিৎসার জন্য পুরী জেলা হাসপাতাল-সহ একাধিক স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অধিকাংশই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রথযাত্রাকে ঘিরে আগে থেকেই কড়া নিরাপত্তা, বিপুল পুলিশ মোতায়েন, উদ্ধারকারী দল ও চিকিৎসক দল প্রস্তুত থাকলেও এত বড় জনসমাগমের চাপে দুর্ঘটনা এড়ানো যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমেছে শ্রীক্ষেত্রে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This