28.6 C
Kolkata

আসানসোলে ছড়াল অশান্তি, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৬ সালে দু’দফায় হয়েছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ২৩ ও ২৯ এপ্রিল হয়েছে ভোট। তার পর ৪ মে, অর্থাৎ সোমবার প্রকাশিত হচ্ছে নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Election Result 2026)। কিন্তু, এদিন আসানসোলে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠল। বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে।

জানা যাচ্ছে, তৃণমূলের (TMC) বুথ ক্যাম্প ভাঙার অভিযোগ উঠছে। ঘটনাস্থলে একাধিক পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে বলে খবর সামনে আসছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও (Central Force)। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। তৃণমূলের বুথ ক্যাম্পের চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে খবর। ফলে সেখানে অশান্তি বজায় রয়েছে বলে সূত্রের খবর।

আরও খবর : বিরোধী হওয়ার অভ্যেস করছে, তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষ

সোমবার সকাল থেকেই টিভি ও মোবাইলের পর্দায় চোখ রেখে বসে রয়েছে বাংলা সহ গোটা দেশ। কারণ একটাই, তা হল বিধানসভা ভোটের ফলাফল। কিন্তু, কাউন্টিং শুরু হতেই তৃণমূলকে (TMC) পিছনে ফেলেছে বিজেপি। তৃণমূলের অনেকটাই পিছিয়ে। তবে এখনও অনেক রাউন্ড গোনা বাকি রয়েছে। শেষ ফলাফল কী হয়, সেটা বিকেলের দিকেই হয়তো পরিস্কার হয়ে যাবে।

কিন্তু এই গণনার মাঝেই আসানসোলে (Asansol) অশান্তি ছড়াল। তৃণমূলের বুথ ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্যের অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This