পুলিশ আধিকারিককে গুলি করে খুন! চাঞ্চল্য পাঞ্জাবে

Must Read

ওয়েব ডেস্ক : কর্তব্যরত পুলিশ আধিকারিককে গুলি করে খুন (Murder)। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) অমৃতসরে। জানা যাচ্ছে, ওই মৃত পুলিশ আধিকারিক (Police Officer) একজন সহকারী সাব ইন্সপেক্টর। নাম যোগা সিং। এই ঘটনার পেছনে কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, যোগা সিং গুরুদাসপুরের বাঙ্গারের ঘনিয়ে গ্রামের বাসিন্দা। তিনি পাঞ্জাবের (Punjab) রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। সূত্রের খবর, এদিন কাজে যোগ দিতে স্কুটারে অমৃতসর যাচ্ছিলেন ওই পুলিশ আধিকারিক। সেই সময় অজ্ঞাতপরিচয় দুই দুস্কৃতী যোগা সিং-কে লক্ষ্য করে গুলি চালায় বলে খবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবর : সিদ্ধান্ত বদল, টানা ৫ দিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাবে (Punjab)। অমৃতসরের শার্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বলে খবর। ডাকা হয়েছে ফরেনসিক দলকেও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

তবে প্রশ্ন হচ্ছে কেন হত্যা করা হল ওই পুলিশ আধিকারিককে। এর পেছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এছাড়া এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অঅপরাধীদের দ্রুত ধরা হবে বলে অশ্বস্ত করা হয়েছে পুলিশের তরফে।

দেখুন অন্য খবর :

Latest News

শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট, একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের...

More Articles Like This