গান্ধীজয়ন্তীতে বাপুকে স্মরণ, শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : ওয়েব ডেস্ক : মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে (Gandhi Jayanti 2026) শুক্রবার ভোরেই দিল্লির রাজঘাটে পৌঁছে বাপুর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সর্বধর্ম প্রার্থনা সভাতেও অংশ নেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় গান্ধীর জীবন ও আদর্শ স্মরণ করে তাঁর বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় মোদি (Narendra Modi) গান্ধীর সত্য, অহিংসা, করুণা ও সেবার আদর্শের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, বাপুর জীবন ও চিন্তাধারা এখনও মানবতার পথ দেখায়। পাশাপাশি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ‘উন্নত সমাজ’ এবং ‘বিকশিত ভারত’-এর পথে গান্ধীর চিরন্তন বার্তা পথপ্রদর্শক হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে বলেছেন, “ “তাঁর আদর্শ সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। মহাত্মা গান্ধী এমন এক ব্যক্তিত্ব যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বহু দূরে থেকেও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিরাজ করছেন। মহাত্মা গান্ধী সর্বদা সবাইকে ‘স্বদেশী’ নীতি গ্রহণের জন্য উৎসাহিত করতেন। এই প্রক্রিয়ায় খাদি অগ্রাধিকার পায়। আমি সবার কাছে আবেদন জানাই, ২রা অক্টোবর অন্তত একটি খাদি পণ্য কিনুন এবং গর্বের সঙ্গে বলুন যে এটি ‘স্বদেশী’।”

আরও খবর :  হরষে বিষাদ, পুনেয় পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু ৮ পড়ুয়ার

রাহুল গান্ধী (Rahul Gandhi) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সত্য, অহিংসা ও নির্ভীকতা—এগুলিই বাপুর সবচেয়ে বড় উত্তরাধিকার। অন্যায়ের সামনে কখনও মাথা নত না করার শিক্ষা দিয়েছেন তিনি। সত্য ও অহিংসার পথে অবিচল থাকাই প্রকৃত শক্তি। রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “গান্ধীজয়ন্তীর পবিত্র উপলক্ষে মহাত্মা গান্ধীজির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দেশজুড়ে যে স্বচ্ছতা অভিযান পরিচালিত হচ্ছে, তা দেশের প্রতি তাঁর দীর্ঘস্থায়ী ভাবনা ও স্বপ্নের প্রতি সবচেয়ে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠেছে।”

 

Latest News

সোনারপুরে বাড়িতে হামলার অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির

ওয়েব ডেস্ক : ফের গণপিটুনির অভিযোগে মৃত্যুর ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়। সোনারপুর (Sonarpur) থানার রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

More Articles Like This