26.9 C
Kolkata

সরকারি বাসে এবার মহিলাদের জন্য গোলাপি আসন

Must Read

ওয়েব ডেস্ক: মহিলা যাত্রীদের গণপরিবহণে আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিতে রাজ্যের সমস্ত সরকারি বাসে ‘পিঙ্ক সিট’ (Pink Seat) চালুর ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার কসবায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, সরকারি বাসে মহিলাদের জন্য নির্দিষ্ট আসন এবার থেকে গোলাপি রঙে চিহ্নিত থাকবে। একই অনুষ্ঠানে তিনি ৫০টি নতুন সরকারি বাসেরও উদ্বোধন করেন।

আগে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে শুধু স্টিকার থাকলেও এবার গোলাপি রঙের আসন থাকায় তা সহজেই চিহ্নিত করা যাবে। নির্দিষ্ট এই আসনগুলিতে শুধুমাত্র মহিলা যাত্রীরাই বসতে পারবেন। এর ফলে বাসে উঠেই সংরক্ষিত আসন খুঁজে পেতে আর সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে সরকার।

আরও খবর : একুশের মঞ্চে হামলার অভিযোগ, পুলিশের পদক্ষেপ জানতে চাইল হাইকোর্ট

এর আগে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য ‘পিঙ্ক কার্ড’ (Pink Card) চালুর ঘোষণা করা হয়েছিল। সেই উদ্যোগের পর এবার পিঙ্ক সিট চালু করে মহিলা যাত্রীদের জন্য আরও একটি সুবিধা যুক্ত হল সরকারি বাস পরিষেবায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগামী বছরের মার্চ মাসের মধ্যে রাজ্যে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। নতুন বাস সংযোজনের পাশাপাশি যাত্রী পরিষেবার মানোন্নয়নেও জোর দিচ্ছে রাজ্য সরকার।

Latest News

ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিদ্যুৎ...

More Articles Like This