মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, ‘পিংক কার্ড’ পেতে কীভাবে আবেদন? জেনে নিন অনলাইন-অফলাইন পদ্ধতি

Must Read

কলকাতা: সরকারি বাসে (Government Bus Free for women) মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালুর পর এ বার সেই পরিষেবাকে আরও সুসংগঠিত করতে আনা হচ্ছে ‘পিংক কার্ড’ (Pink Card)। আপাতত মহিলা যাত্রীদের জিরো-ভ্যালু টিকিট দেওয়া হলেও ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমেই বিনামূল্যে বাসে সফর করা যাবে বলে জানানো হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই আবেদন প্রক্রিয়া নিয়ে কৌতূহল বেড়েছে।

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে যেতে হবে। সেখানে ‘পিংক কার্ড’-এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন সফল হলে একটি রিসিট বা স্বীকৃতিপত্র মিলবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

আরও পড়ুন: পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, সাম্প্রতিক ছবি এবং সচল মোবাইল নম্বর।

অন্য দিকে, যাঁরা অফলাইনে আবেদন করতে চান, তাঁরা নিজেদের এলাকার প্রশাসনিক দফতরে যোগাযোগ করতে পারবেন। গ্রামীণ এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট পুরসভায় প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। নথি যাচাইয়ের পর আবেদনকারীর হাতে তুলে দেওয়া হবে ‘পিংক কার্ড’।

প্রশাসনের আশা, এই কার্ড চালু হলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা আরও স্বচ্ছ ও সহজ হবে। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করাও সহজ হবে। আবেদন শুরুর আগে সরকারি বিজ্ঞপ্তি ও নির্দিষ্ট পোর্টালে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This