প্যারিসে ছুরি দিয়ে হামলা, অন্তঃসত্ত্বা-সহ তিন মহিলাকে লক্ষ্য করে আক্রমণ, আটক অভিযুক্ত

Must Read

ওয়েব ডেস্ক : ফ্রান্সের (France) রাজধানী প্যারিসে প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোর্ত দ্য ক্লিশি এলাকায় দুই ছুরি নিয়ে তিন মহিলার উপর হামলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনায় তিন মহিলা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ১৯, ২৪ এবং ৩৬ বছর। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, আহতদের মধ্যে এক মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। তিন জনের মধ্যে দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীর হাতে দুটি বড় ছুরি ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক তরুণীকে লক্ষ্য করে ছুরি নিয়ে তেড়ে যাচ্ছেন। পরে অন্য একটি অংশে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা তাঁকে মাটিতে ফেলে আটক করে রেখেছেন। কাছেই পড়ে রয়েছে দুটি ছুরি। ভিডিওতে অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘আল্লাহ আমাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন।’

আরও খবর : ইবোলার ভয়ংকর থাবা, কঙ্গোতে মৃত ১৩০৯, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

ঘটনাস্থলে উপস্থিত ২৬ বছর বয়সি মহম্মদ-আলি বুহাদজার জানান, এক মহিলার পিঠে ছুরি দিয়ে হামলা করতে দেখে তিনি চিৎকার করে অন্যদের এগিয়ে আসতে বলেন। এরপর এক ব্যক্তি হামলাকারীর দিকে একটি স্যুটকেস ছুড়ে মারেন। তাতেই অভিযুক্তের হাত থেকে ছুরি পড়ে যায়। সুযোগ বুঝে কয়েক জন মিলে তাঁকে ধরে ফেলেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর পরেই পুলিশ (Police) অভিযুক্তকে গ্রেফতার করে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় অভিযুক্তের বক্তব্য ছিল অসংলগ্ন এবং তাঁর পরিচয়ও এখনও নিশ্চিত করা যায়নি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This