ব্রড পিকে তুষারধসের পর ২৪ ঘণ্টা কেটে গেল, এখনও নিখোঁজ নির্মল পুরজাসহ অনেকে

Must Read

ওয়েব ডেস্ক: পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসের একদিন পরও কোনও খোঁজ মেলেনি বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা (Nirmal Purja) এবং তাঁর সঙ্গী ৯ অভিযাত্রীর। তবে নির্মলের জিপিএস ট্র্যাকার থেকে পাওয়া সামান্য নড়াচড়ার সঙ্কেত পেয়েছেন উদ্ধারকারীরা। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি প্রযুক্তিগত ত্রুটির ফলও হতে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ওঠার সময় আচমকাই তুষারধস নামে। সেই সময় নির্মল প্রায় ৬,৬৫৯ মিটার উচ্চতায় ছিলেন। কিছুক্ষণ পর ট্র্যাকিং ডিভাইসে তাঁর অবস্থান প্রায় ৮০০ মিটার নিচে দেখা যায়। এরপর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও খবর : বালোচিস্তানের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৪ শ্রমিক

নিখোঁজ অভিযাত্রীদের দলে রয়েছেন নেপালের পাঁচ জন পর্বতারোহী। এছাড়া আমেরিকা, পাকিস্তান, ওমান এবং চিনের এক জন করে সদস্যও রয়েছেন। তাঁদের উদ্ধারে পাকিস্তান প্রশাসন সেনাবাহিনীর হেলিকপ্টার নামিয়েছে। একইসঙ্গে কে-২ বেস ক্যাম্প থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলও দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মাত্র কয়েক মাসে বিশ্বের ১৪টি আট হাজার মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন নির্মল পুরজা (Nirmal Purja)। নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র ‘14 Peaks’-এর পর তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। এখন তাঁর উদ্ধার অভিযানের অগ্রগতির দিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This