26.1 C
Kolkata

‘অপারেশন লোটাস’ জল্পনার মাঝেই হঠাৎ দিল্লিতে অভিষেক!

Must Read

কলকাতা: ভোট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার আবহে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে নতুন করে জল্পনা উস্কে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আকস্মিক দিল্লি সফর। দলীয় সূত্রের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রাজনৈতিক মহলে আলোচনা, আগামী সপ্তাহে লোকসভায় বড়সড় রাজনৈতিক অদলবদল ঘটতে পারে। একাধিক সূত্রের দাবি, তৃণমূলের সংসদীয় দলের একাংশ আলাদা অবস্থান নিতে পারে। যদিও এই সংক্রান্ত কোনও তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

আরও পড়ুন: LIC-র ২১ কাঠা জমি ‘জবরদখল’-এর অভিযোগ! সুরুচি সংঘের বিরুদ্ধে থানায় বিমা সংস্থা

সূত্রের খবর, আগামী ৮ জুন বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা। প্রথমে অভিষেকেরও ওই দিনই দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যায়। তবে নির্ধারিত সময়ের আগেই তাঁর রাজধানী সফর ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, দলীয় পরিস্থিতি সামাল দেওয়া কিংবা সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যেই অভিষেককে আগে দিল্লি পাঠানো হয়ে থাকতে পারে। যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে আরেকটি বিষয়ও আলোচনায় রয়েছে। সই জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় আগামী ৮ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি। এর আগে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চেয়েছিলেন বলে জানা যায়। তবে তদন্তকারী সংস্থা সেই আবেদন মঞ্জুর করেনি।

ফলে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, নির্ধারিত হাজিরার আগে তাঁর দিল্লি সফরের সঙ্গে অন্য কোনও কৌশলগত কারণ জড়িত কি না। যদিও এই বিষয়ে কোনও সরকারি বা দলীয় ব্যাখ্যা এখনও সামনে আসেনি।

উল্লেখ্য, তৃণমূলের সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। সংসদীয় দল নিয়ে নানা জল্পনা থাকলেও, দলত্যাগ বা নতুন রাজনৈতিক গোষ্ঠী গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সাংসদের তরফে প্রকাশ্য ঘোষণা করা হয়নি।

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This