ফের ওসি বদল কালীঘাটের, নতুন দায়িত্বে কে?

Must Read

কলকাতা: কালীঘাটের ওসি (OC of Kalighat) বদল, ২৪ ঘণ্টার মধ্যে চামেলি মুখোপাধ্যায়কেও সরিয়ে দিল লালবাজার (Lalbazar)। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি নিয়োগ করা হয়েছিল শনিবারই। ২৪ ঘণ্টার মধ্যে সেই নির্দেশিকা বাতিল করে এ বার কালীঘাটের ওসি করা হল বলাই বাগকে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই বাগ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন।

গত ৩৬ দিনে চার বার কালীঘাট থানার (Kalighat Police Station) ওসি বদল করা হল। ভোটঘোষণার পর থেকে নির্বাচন কমিশন কলকাতা এবং রাজ্য পুলিশে একাধিক রদবদল করেছিল। গত ২৯ মার্চ প্রথম বার বদলানো হয় কালীঘাটের ওসি। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে এই পদে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। ২৫ এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। অভিযোগ, চেম্বারে বসেই অস্ত্র নিয়ে পোজ দিয়ে একটি ছবি তুলেছিলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি’। কালীঘাট থানার OC-র ছবি পোস্ট করা এই ছবি নিয়ে, কমিশনে নালিশ করা হয় তৃণমূলের তরফে। আর এবার, ভোটের আগে কালীঘাট থানার OC ফের বদল হল।চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি-র দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই পদ থেকে সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে। উল্টোডাঙা মহিলা থানার ওসি-র দায়িত্বেই থাকলেন চামেলি মুখোপাধ্যায়। নতুন ওসির দায়িত্ব নিচ্ছেন, বলাই বাগ।

আরও পড়ুন: রবিবার সকালে ফের উত্তেজনা ছড়াল শাখাওয়াতের স্ট্রংরুমে

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This