34 C
Kolkata

নিম্নচাপের জেরে ভিজবে বাংলা, আজ দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Must Read

কলকাতা: বর্ষার ছন্দে ফের ভিজছে বাংলা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ও দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া-সহ (Howrah) দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে (Weather Update)।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর তৈরি হওয়া নিম্নচাপ আগামী এক থেকে দু’দিনের মধ্যে আরও শক্তি সঞ্চয় করতে পারে। তার জেরেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন : রবিবার ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ বিদ্যাসাগর সেতুতে

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে।

Latest News

রবিবার ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ বিদ্যাসাগর সেতুতে

ওয়েব ডেস্ক : ৫ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত...

More Articles Like This