নিউ মার্কেটের হোটেলে আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু! মৃতদের মধ্যে বাংলাদেশের সাংবাদিকও

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতার নিউ মার্কেট (New market fire) এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের (Bangladesh) পাঁচ নাগরিক। মৃতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মহম্মদ আকরাম। মৃত পঞ্চম বাংলাদেশি নাগরিকের নাম বাবু আহমেদ, তিনি ঢাকার সাভারের বাসিন্দা।

দেবাশীষ দত্ত বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাংবাদিক এবং ‘আজকের পত্রিকা’র কুষ্টিয়া জেলা সংবাদদাতা ছিলেন। জানা গিয়েছে, ছেলেকে ও শ্বশুরকে চিকিৎসা করাতে গত ৩ অগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতে এসেছিলেন তিনি। বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা করানোর পর ১৮ অগস্ট বিমানে কলকাতায় ফেরেন তাঁরা। কলকাতা থেকেই তাঁদের বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

আরও খবর : স্কুলের শৌচালয়ে সাপের কামড়, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্রী! আতঙ্কে অভিভাবকরা

ঘটনার পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের তরফে দেবাশীষের আত্মীয় কৃষ্ণ নন্দীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি মালদহের বাসিন্দা এবং বুধবার ব্যবসার কাজে কলকাতায় ছিলেন। খবর পেয়ে নিউ মার্কেট থানায় যাওয়ার পাশাপাশি কলকাতা পুলিশের মর্গে গিয়ে দেহ শনাক্ত করেন তিনি।

মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। ওই ভবনে একাধিক হোটেল থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। দমবন্ধ হয়ে মোট ন’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ছ’জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানা যাচ্ছে।

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This