28.6 C
Kolkata

ভারতীয় সেনায় চালু হল নয়া পোশাক বিধি

Must Read

ওয়েব ডেস্ক : ব্রিটিশ জামানার ঐতিহ্য মুছে ফেলল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। এবার নয়া পোশাক বিধি (New Dress Code) চালু করল সেনা। পোশাকের সাজসজ্জাতে বদল আনা হয়েছে। এবার থেকে ফর্মাল অনুষ্ঠানে গলা বন্ধ কোট বা জ্যাকেট পড়তে পারবেন ভারতীয় জওয়ানরা।

বাহিনীর তরফে ‘আর্মি ইউনিফর্মস-২০২৬’ নামের ১৭৪ পাতার একটি নতুন ম্যানুয়াল (New Manual) প্রকাশ করা হয়েছে। সেখানেই নয়া পোশাক বিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। বলা হয়েছে, জওয়ানরা ফুলহাতা শার্টের উপর গলাবন্ধ জ্যাকেট পড়তে পারবেন। তবে ওই জ্যাকেটটি হতে হবে এক রঙের। মহিলা জওয়ানরা সাদামাটা রঙের শাড়ি, কুর্তা-সালোয়ার পড়তে পারবেন। তবে পালাজো ও অন্য ডিজাইনের প্যান্ট পড়তে পারবেন না।

আরও খবর : সরকারি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য নেই পর্যাপ্ত ট্রেন, উত্তেজনা বিহারে

শীতকালের জন্য ‘3B’ নামে একটি পোশাক চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে ব্যাটল জ্যাকেট, অ্যাঙ্গলো শার্ট ও বেরেট। মেস ড্রেস নম্বর ৫ এবং ৬ থেকে বাদ দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী পাউচ বেল্ট বা চামড়ার কোমর বন্ধনী। তবে অনেক কর্নেলরা এই বেল্ট পড়তে পারবেন। এমনকি ‘রয়্যাল’ সহ একাধিক ব্রিটিশ শব্দও সরানো হচ্ছে সেনার অভিধান থেকে।

নতুন ম্যানুয়ালে বলা হয়েছে, শরীরে কোনও ধরণের ট্যাটু বা ছিদ্র করা যাবে না। ইউনিফর্ম (Uniform) পড়ে থাকলে পড়া যাবে না ব্রেসলেট। পুজোর দিন ধর্মীয় সুতো পড়া যাবে। সঙ্গে বলা হয়েছে, শিখ রেজিমেন্ট ছাড়া আর কেউ ধর্মীয় প্রতীক প্রদর্শন করতে পারবে না। সর্বোচ্চ ১২ সেমি গোঁফ রাখতে পারবেন জওয়ানরা। তবে পারফিউম লাগাতে পারবেন না। মহিলা জওয়ানরা লিপস্টিক, টিপ বা নাকছাবির মতো জিনিস পড়তে পারবেন না। তবে সিঁদুর পড়তে পারবেন। তবে বেরেট টুপি পড়ার সময় সিঁদুর এমনভাবে পড়তে হবে যে তা বাইরে থেকে না দেখা যায়।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This