NEET ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রকে কী কী পরামর্শ দিল সুপ্রিম কোর্ট?

Must Read

ওয়েব ডেস্ক : NEET-UG পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেদের অবস্থান জানাল কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আদালতে দাবি করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, গোটা পরীক্ষার প্রক্রিয়াটি এমনভাবে তৈরি করা হয়েছে যে তা ভেঙে ফেলা অত্যন্ত কঠিন। NEET-UG 2026-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক মামলার শুনানিতেই এই তথ্য জানানো হয়।

কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী গাড়িগুলিতে জিপিএস ব্যবস্থা থাকে। গাড়ির সামান্য নড়াচড়াও নজরদারির আওতায় থাকে এবং তা রেকর্ড করা হয়। পাশাপাশি প্রশ্নব্যাঙ্ক তৈরির সময় একাধিক মডারেটর কাজ করেন। শেষ পর্যন্ত কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য নির্বাচিত হবে, সেই তথ্য তাঁদের কারও কাছেই সম্পূর্ণভাবে থাকে না। এর ফলে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা কমানো যায় বলে কেন্দ্রের দাবি।

আরও খবর : পুরনো গাড়ির জন্য ফের ই-১০ পেট্রোল? ই-২০ নিয়ে বিতর্কের মাঝেই বড় ভাবনা কেন্দ্রের!

তবে শুধু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই যথেষ্ট নয় বলে মনে করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরীক্ষা পরিচালন ব্যবস্থাকে আরও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিচারপতিরা। নিরাপদ গোপনীয় পরিকাঠামো, উন্নত সাইবার নিরাপত্তা, নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র, প্রশ্নপত্র সিল করার জন্য স্থায়ী কমিটি এবং একটি পৃথক ডেটাবেস তৈরির মতো একাধিক পরামর্শ দিয়েছে আদালত। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকির জন্য ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক রাখার কথাও বলা হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র (NTA) পরিকাঠামো, কর্মী এবং প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। তিন সপ্তাহ পর ফের মামলাটির শুনানি হবে। NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে যে পড়ুয়া বিক্ষোভ হয়েছিল, সেই প্রেক্ষাপটে আদালতের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This