যেসব আন্দোলনকারীদের বয়স আঠেরো বছরের নিচে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, নিট বিক্ষোভকারীদের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : নিট (NEET) বিক্ষোভকারীদের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে জানানো হল, যেসব আন্দোলনকারী নাবালক অথবা যাঁদের বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক মামলা নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে বর্তমানে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে

গত ২০ জুন দিল্লিতে সংসদ অভিযানের সময় পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জ এবং বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের গ্রেফতারকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক আবেদন জমা পড়ে। মঙ্গলবার সেই সব আবেদন একসঙ্গে শুনানির জন্য গ্রহণ করে অন্তর্বর্তী নির্দেশ জারি করে শীর্ষ আদালত। এই মামলায় কেন্দ্রের পাশাপাশি মহারাষ্ট্র, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকে নোটিস পাঠানো হয়েছে।

আরও খবর : বিজেপিতে নয়, এনডিএতেই ‘ঘর’ বাঁধল NCPI! মোদি-শাহের বৈঠকে প্রথম সারিতে কাকলি

তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, যাঁদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে, এই নির্দেশ তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তদন্তে যদি প্রমাণ মেলে যে কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

শীর্ষ আদালত (Supreme Court) আরও নির্দেশ দিয়েছে, আন্দোলনকারীদের পরিচয় বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। পাশাপাশি ঘটনাস্থলের ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে রাখতে হবে। ভবিষ্যতে এ ধরনের গণআন্দোলন কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে একটি নির্দিষ্ট নীতি তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে আদালত। “সমস্ত প্রতিবাদই গণতন্ত্রের অংশ” বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This