28.6 C
Kolkata

বর্ষার আগেই জলজট মোকাবিলায় তৎপর নবান্ন, রেলের সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

Must Read

কলকাতা: কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধানে এবার ভারতীয় রেলের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এবং রেলবোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন তিনি।

নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা-হাওড়ায় জল নিকাশি নিয়ে রেলের সঙ্গে আমাদের সমন্বয় প্রয়োজন। এটা হলে খুবই ভাল হয়। রেলকেন্দ্রিক শিল্প রয়েছে, কিছু ওয়ার্কশপও আছে। এখানে শিক্ষিত যুবসমাজ রয়েছে। বহু পরিযায়ী শ্রমিক বাইরে চলে গিয়েছেন। আইটি সেক্টর নিয়েও ভাবতে হবে।”’

আরও পড়ুন: মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! বাংলায় নয়া বুলেট ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

দীর্ঘদিন ধরেই বর্ষাকালে কলকাতা ও হাওড়ার একাধিক এলাকায় জল জমার সমস্যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। শহরের বিভিন্ন নিকাশি ব্যবস্থার সঙ্গে রেল এলাকার পরিকাঠামোগত সংযোগ থাকায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধানের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

শনিবারের বৈঠকে রেল উন্নয়ন সংক্রান্ত একাধিক বড় প্রকল্প নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ১ লক্ষ কোটি টাকারও বেশি রেল প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বলেন, “সরকারের এক মাসও পূর্ণ হয়নি। তার আগেই কাজ শুরু হয়েছে। আগের সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক সংঘাতপূর্ণ ছিল। তার ফলে বাংলার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এখন সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ এগোবে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১০২টি অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ, ৫৩৮টি রেল ওভারব্রিজ, আন্ডারপাস ও সাবওয়ে নির্মাণ এবং একাধিক অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও তিনি দাবি করেন, ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য রেল খাতে ৪,৩৮০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, যেখানে বর্তমানে কেন্দ্রীয় সরকার এক বছরে ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রয়োজনীয় এনওসি এবং প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ হলে রাজ্যে বিপুল বিনিয়োগের পথ খুলবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে চিংড়িহাটা মেট্রো প্রকল্প এলাকা পরিদর্শনের কথাও জানান শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে আগামী দিনগুলিতে আরও গতি আসবে।

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This