ওয়েব ডেস্ক : ইরানের (Iran) প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei) শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
জানা গিয়েছে, আগামী ৪ জুলাই তেহরানে খামেনেইয়ের শেষকৃত্যের কাজ হবে। পরবর্তী কয়েক দিন ধরে বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচির পর ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে তাঁকে সমাধিস্থ করা হবে। এর জন্য ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে তেহরান (Tehran)। ভারতের প্রধানমন্ত্রীকেও সেই তালিকায় রাখা হয়েছে। তবে মোদি এই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও নয়াদিল্লির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
আরও খবর : বাঘের থাবায় আহত উদ্ধব! মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’! ভেঙে চুরমার উদ্ধবের শিবসেনা?
বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যেই এই আমন্ত্রণ বিশেষ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে ভারত ও ইরানের মধ্যে একাধিক কূটনৈতিক যোগাযোগ হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য এবং নিরাপত্তা-সহ নানা বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শেষকৃত্যে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই আমন্ত্রণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
দেখুন অন্য খবর :
