ফের নানুরে রাতভর বোমাবাজি! বিজেপির পার্টি অফিসে আগুন, নেতাকে খুনের হুমকি চিঠি

Must Read

ওয়েব ডেস্ক : ফের উত্তপ্ত বীরভূমের (Birbhum) নানুর। রাতভর বোমাবাজি, বিজেপির (BJP) পার্টি অফিসে আগুন এবং দলীয় নেতাকে খুনের হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নানুর বিধানসভার তিলুটিয়া গ্রামে পরপর এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ।

অভিযোগ, তিলুটিয়া গ্রামের বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক রসময় দাসের বাড়ির সামনে সাদা থান, ফুলের মালা এবং ধূপকাঠি রেখে যাওয়া হয়। সেখানেই একটি হুমকি চিঠি পাওয়া গিয়েছে বলে দাবি বিজেপির (BJP)। ওই চিঠিতে রসময় দাসকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার।

আরও খবর : ভাঙড়ে বৃষ্টির মধ্যেও অন্নপূর্ণাদের দীর্ঘ লাইন! টাকা না পেয়ে ক্ষোভ, মোতায়েন ৩০ পুলিশকর্মী

এর পাশাপাশি রাতের অন্ধকারে এলাকায় একের পর এক বোমাবাজি এবং বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই দলের নেতাকে ভয় দেখাতে এবং এলাকায় আতঙ্ক তৈরি করতে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে তুলেছে গেরুয়া শিবির।

যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নানুর থানার পুলিশ (Police)। বোমাবাজি, পার্টি অফিসে অগ্নিকাণ্ড এবং হুমকি চিঠির অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This