জল্পনার অবসান, প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকে যোগ দিলেন মুর্শিদাবাদের তিন সাংসদ

Must Read

ওয়েব ডেস্ক : এনডিএ-র একাধিক বৈঠকে অনুপস্থিতি ঘিরে জল্পনার মধ্যেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকা প্রাতঃরাশ বৈঠকে যোগ দিলেন মুর্শিদাবাদের তিন সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan), আবু তাহের খান (Abu Taher Khan) এবং খলিলুর রহমান (Khalilur Rahaman
)। এনসিপিআইয়ের অন্যান্য সাংসদের সঙ্গেই তাঁরা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন।

কালীঘাট তৃণমূল ছেড়ে এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই তিন সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তাঁরা প্রকাশ্যেই জানিয়েছিলেন, এনসিপিআইতে থাকলেও বিজেপির সঙ্গে নেই। সেই কারণেই এনডিএ-র ডাকা আগের বৈঠকগুলিতে তাঁদের দেখা যায়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন তাঁরা।

আরও খবর : হরমুজে সংঘাতের মাঝেও ভারতীয় নাবিকদের সুরক্ষায় কী করল কেন্দ্র?

শুক্রবারের বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন তিন সাংসদ। সূত্রের খবর, বৈঠকে এনসিপিআইয়ের পৃথক স্বীকৃতির বিষয়টি নিয়েও তাঁরা প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন। দীর্ঘদিন আবেদন করার পরও আলাদা দলের স্বীকৃতি না মেলায় সাংসদদের অস্বস্তির কথা বৈঠকে উঠে আসে।

সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সাংসদদের ধৈর্য ধরার পরামর্শ দেন। পাশাপাশি নিজের এলাকায় উন্নয়নমূলক কাজ, সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণ এবং ‘লুক ইস্ট’ নীতির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, এনডিএ-র পুরনো ও নতুন—সব সাংসদকেই সমান গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে তিনি বলেন, যারা ২৪ বছর ধরে এনডিএর সঙ্গে যুক্ত, তাঁরাও যতটা গুরুত্ব পাবেন, যারা একদিন আগে এনডিএ-তে যোগ দিয়েছেন, তাঁরাও সমান গুরুত্ব পাবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক সমান। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, এনডিএ-র সব সাংসদকে সমান গুরুত্ব দেওয়া হবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This