রাতভর বৃষ্টিতে ডুবল মুম্বই, জারি রেড অ্যালার্ট

Must Read

ওয়েব ডেস্ক : বৃষ্টির (Rain) দাপটে কার্যত বিপর্যস্ত মুম্বই (Mumbai) ও সংলগ্ন এলাকা। শনিবার রাতভর টানা ভারী বর্ষণের জেরে শহরের একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও রাস্তা ডুবে গিয়েছে, কোথাও আবার গাছ ভেঙে পড়া ও রাস্তা ধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবারের জন্য মুম্বইয়ে রেড অ্যালার্ট (Red Alert) জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারও শহরের বিভিন্ন এলাকায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত (Rain) হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিকেলে এবং সোমবার ভোরে সমুদ্রে বড় জোয়ারের সম্ভাবনা থাকায় উপকূলবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। ন্য ১৯১৬ নম্বরে হেল্পলাইন চালু করেছে পুরসভা।

আরও খবর : শিশুদের যৌন নির্যাতনের কনটেন্ট নিয়ে বিতর্ক, মেটার কাছে জবাব চাইল কেন্দ্র

প্রবল বর্ষণের প্রভাব পড়েছে শহরের পরিবহণ ব্যবস্থাতেও। রবিবার সকালে মেট্রো এবং বেস্ট বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও উপনগরীয় লোকাল ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। শনিবার রেললাইনে জল জমে যাওয়ায় বেশ কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। এর পাশাপাশি থানে, নবি মুম্বই, পালঘর এবং পুনেতেও জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ভিখরোলি পশ্চিমে সর্বাধিক বৃষ্টির রেকর্ড হয়েছে। এছাড়া মালাবার হিল, মাণ্ডভি, আন্দেরি, যোগেশ্বরী, গোরেগাঁওয়ের আরে কলোনি-সহ একাধিক এলাকায় প্রবল বর্ষণে জল জমেছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রশাসন উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা জোরদার করেছে।

দেখুন অন্য খবর :

Latest News

ঘুমের মধ্যেই ইট দিয়ে মাথায় আঘাত, জয়পুরে মা ও তিন মেয়েকে খুন! পলাতক স্বামী

ওয়েব ডেস্ক : ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও তিন মেয়ে। সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল...

More Articles Like This