26.9 C
Kolkata

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদব

Must Read

ওয়েব ডেস্ক: মাত্র ৩৮ বছরেই প্রয়াত মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) কনিষ্ঠ পুত্র ও অখিলেশের ভাই প্রতীক যাদব (Prateek Yadav)।বুধবার ভোর ৬টায় অচৈতন্য অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঠিক কী কারণে তিনি মারা গেলেন তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিক ভাবেই ঘনাচ্ছে রহস্য। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়ায়ই ভিডিও করা হবে।

এদিন ভোরে হঠাৎই অসুস্থ বোধ করেন প্রতীক। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট না হলেও, সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। ফুসফুসে রক্ত জমাট বাঁধার সমস্যা ধরা পড়েছিল। সেই কারণেই গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল। পরিস্থিতির উপর নজর রাখছিলেন চিকিৎসকেরা।বুধবার সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, প্রতীক আর সাড়া করছেন না। বুধবার সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, প্রতীক আর সাড়া করছেন না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে। পুরো পোস্টমর্টেম প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও হবে বলে জানা গিয়েছে।এই কাজের জন্য তৈরি হয়েছে চার সদস্যের বিশেষ মেডিক্যাল টিম। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন: জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের সংখ্যাই কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন। ব্রিটেনেরলিডস বিশ্ববিদ্যালয় থেকে এমবিডিএ ডিগ্রি পেয়েছিলেন প্রতীক। তিনি ছিলেন পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী, পাশাপাশি ফিটনেসপ্রেমী। ২০১৬ সালে লখনউয়ের প্রথম জিম চালু করেছিলেন প্রতীকই।২০১১ সালে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল বিজেপি নেত্রী এবং উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অপর্ণা যাদবের সঙ্গে। কিন্তু কিছুদিন আগে স্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল প্রতীককে। অপর্ণা তাঁর পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন অভিযোগ জানিয়ে তিনি।

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This