মস্কোয় ভয়াবহ ড্রোন হামলা, আগুনে পুড়ল ওয়াইল্ডবেরিজ়ের বিশাল গুদাম

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার ভোরে ভয়াবহ ড্রোন হামলায় কেঁপে উঠল মস্কো (Moscow) । একের পর এক ড্রোন হামলার জেরে মস্কোর দক্ষিণে পোদলস্ক এলাকার রাশিয়ার (Russia) অন্যতম বড় অনলাইন বিপণি সংস্থা ওয়াইল্ডবেরিজের একটি বিশাল গুদামে আগুন ধরে যায় বলে খবর। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুদামের বিস্তীর্ণ অংশে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। এই হামলায় রাশিয়াজুড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর। তার ভিডিও সামনে এসেছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।

মস্কো থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওই গুদামটি অবস্থিত। ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, হামলার আগেই নিরাপত্তার কারণে গুদামের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে গুদামে কর্মরতদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের জেরে পণ্য গ্রহণ ও সরবরাহের কাজে সমস্যা তৈরি হলেও অন্য কেন্দ্রগুলির মাধ্যমে পরিষেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে।

আরও খবর : কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, ২১০০ পেরিয়েছে মৃতের সংখ্যা!

শুধু পোদলস্ক নয়, মস্কোর (Moscow) কাছে ডোমোদেদোভো এলাকাতেও একটি পণ্য সংরক্ষণ কেন্দ্রে হামলার খবর পাওয়া গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রাতভর দেশের বিভিন্ন এলাকায় ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র জানিয়েছেন, রাজধানীর দিকে ৬০০-র বেশি ড্রোন এগিয়ে এসেছিল। মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভের দাবি, আকাশ প্রতিরক্ষা ও বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে ১৮৭টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে।

ওয়াইল্ডবেরিজ়ের গুদামকে ঘিরে হামলার ঘটনা নতুন নয়। এর আগে সংস্থাটির একাধিক পণ্য সংরক্ষণ কেন্দ্রেও হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউক্রেনের তরফে অভিযোগ, সংস্থার কিছু সরবরাহকেন্দ্র সামরিক কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম পরিবহণে কাজে লাগানো হয়। রাশিয়া অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This