ফ্রি’র মজা শেষ! এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপেও গুনতে হবে টাকা? বড় সিদ্ধান্ত মেটার

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠা মেটার জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি এবার ধীরে ধীরে সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবার দিকে এগোচ্ছে। মেটা-র (Meta) মালিকানাধীন ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীদের কাছে ‘পেড সাবস্ক্রিপশন’ (Paid Subscription) বা অর্থের বিনিময়ে প্রিমিয়াম পরিষেবা গ্রহণের বার্তা পাঠাতে শুরু করেছে।

গত কয়েক বছরে এই অ্যাপগুলি শুধু ব্যক্তিগত যোগাযোগ বা বিনোদনের মাধ্যম হিসেবেই নয়, ব্যবসা, বিপণন, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রচারের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে মেটার নতুন সাবস্ক্রিপশন মডেল প্রযুক্তি জগতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কীভাবে বানাবেন ফুটবল বিশ্বকাপের ট্রেন্ডিং ডিপি? একনজরে দেখে নিন পদ্ধতি ও প্রম্পট

জানা গিয়েছে, ভারতে আপাতত মাসিক ৯৯ টাকার বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি বিশেষ ছাড়ে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণও ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে। এই পরিষেবাগুলির মাধ্যমে অতিরিক্ত কিছু সুবিধা ও বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ মিলছে।

এতদিন মেটার আয়ের প্রধান ভিত্তি ছিল বিজ্ঞাপন। সংস্থার আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরে মেটার মোট আয়ের প্রায় ৯৭.৬ শতাংশই এসেছে বিজ্ঞাপন থেকে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের যুগে শুধু বিজ্ঞাপননির্ভর ব্যবসায়িক মডেলের উপর নির্ভর করে থাকা কঠিন হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির উন্নয়ন, ডেটা সেন্টার পরিচালনা এবং নতুন ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হচ্ছে প্রযুক্তি সংস্থাগুলিকে। মেটাও সেই পথে হাঁটছে। ফলে ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি আয় বাড়ানোর জন্য সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবার উপর জোর দেওয়া হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

সল্টলেকে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’, বাংলায় ১৯০০ কোটি বিনিয়োগ করবে এই সংস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : সল্টলেকের সিটি সেন্টারে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পরেই...

More Articles Like This