28 C
Kolkata

মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন মেয়র ফিরহাদ হাকিম

Must Read

ওয়েব ডেস্ক : শিয়রে বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর মাঝেই এবার তৃণমূল সুপ্রিমোর হয়ে প্রচারে নামলেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার সকাল থেকেই নিজের ৮২ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছেন তিনি। সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, বিজেপির (BJP) বিরুদ্ধে তৃণমূলের (TMC) হাত শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে বলেন তিনি। এছাড়া এদিন দিলীপ ঘোষকেও (Dilip Ghosh) আক্রমণ করেছেন তিনি।

প্রচার থেকে ফিরহাদ (Firhad Hakim) বলেন, ‘আমরা বাংলায় থাকি। যারা বাংলার সম্মান নষ্ট করছে, সেই বিজেপিকে একটিও ভোট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বাংলার সম্মানের জন্য লড়াই করছেন। বাংলায় যে অন্যায় হচ্ছে, বৈধ ভোটারের নাম কেটে দিয়ে যে হয়রানি করা হচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছেন, লড়াই করছেন।’ এছাড়া তিনি বলেছেন, ‘আপনাদের কাছে একটাই অনরোধ, আগামী ২৯ এপ্রিল সবাই মিলে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করুন।’

আরও খবর : নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার, পুলিশ মিছিলে আটকাতেই উত্তেজনা

এদিকে সম্প্রতি খড়গপুর থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছিলেন, ‘এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।’ এ নিয়ে জোর বিতর্ক হয়েছিল। এর কড়া সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তুলে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অমিত শাহের বিষয়ও।

তিনি বলেছেন, ‘দিলীপদা ভুলে যাবেন না। শেষ কথা আইন বলে। শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না।’ এর পরেই তিনি দাবি করেন, ‘অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল। জজ সাহেবকে খুন করার অভিযোগে অ্যারেস্ট হয়েছিল। তার পরেও অমিত শাহকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। এক পর কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় এসেছেন তিনি।’ কিন্তু ক্ষমতার বদল হবে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This