24 C
Kolkata

কৃষিজমি দখল করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠল মানস ভুঁইয়ার বিরুদ্ধে

Must Read

ওয়েব ডেস্ক : কৃষিজমি দখল করে মাছের ভেড়ি তৈরির গুরুতর অভিযোগ উঠল সবংয়ের (Sabang) প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার (Manas Bhunia) বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সঙ্গে বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে দু’হাজার বার কান ধরে উঠবস করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।

এই অভিযোগ ওঠার পর দলীয় কার্যালয়ে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডাকেন মানসরঞ্জন ভুঁইয়া (Manas Bhunia)। সেখানে তিনি স্পষ্ট জানান, তিনি শেখ শাহজাহানও নন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে প্রকাশ্যে দু’হাজার বার কান ধরে উঠবস করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই ঘটনার পুনরায় তদন্ত করারও আহ্বান জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করে মানসবাবু দাবি করেন, সম্পূর্ণ বিষয়টি তাঁর বিরুদ্ধে একটি গভীর রাজনৈতিক চক্রান্ত।

সঙ্গে বলেছেন, রামভদ্রপুর এলাকার ওই জলাজমি নিয়ে আদতে গ্রামেরই দুটি পক্ষের মধ্যে বিবাদ ছিল। একপক্ষ চেয়েছিল মাছের ভেড়ি করতে, অন্যদিকে খুব সামান্য কয়েকজন সেখানে চাষ করতে চেয়েছিলেন। সিপিএমের নেতৃত্বেই তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন। এরপর প্রশাসনিক হস্তক্ষেপে সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি সম্পূর্ণ মিটমাট হয়ে যায়। এই বিষয়ে আদালতেরও নির্দেশ রয়েছে এবং মামলার চূড়ান্ত রায়দানও ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলেও তিনি জানান। মানসবাবুর দাবি, এই সমগ্র বিষয়ের সঙ্গে তিনি বা তাঁর দল কোনওভাবেই জড়িত নন। বর্তমান মুখ্যমন্ত্রীও জানেন যে তিনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।

আরও খবর : ভুয়ো জব কার্ড থেকে নদী সংস্কারে কাটমানি! কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় কাটোয়ার করুই পঞ্চায়েত

মূলত, পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবং থানার রামভদ্রপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা এদিন জমি ফেরতের আশায় সোজা পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাঁথির বাসভবন ‘শান্তিকুঞ্জ’-এর সামনে। তাঁদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি অভিযোগপত্র তুলে দেওয়া। কৃষকদের অভিযোগ, ২০২১ সাল থেকে নিজেদের জমি ফেরত চাইতে গেলে তাঁদের থানায় ডেকে হুমকি দেওয়া হয়। সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়া হয়। এমনকি তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয় বলে অভিযোগ।

ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও দাবি, তাঁরা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত জমি ফেরতের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসন আদালতের সেই রায় মানছে না। কৃষকদের এই অভিযোগ এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের খবর প্রকাশ্যে আসতেই যাবতীয় অভিযোগ খণ্ডন করতে আসরে নামেন মানসরঞ্জন ভুঁইয়া। চক্রান্তের তত্ত্ব তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনি ও প্রশাসনিকভাবেই এই বিতর্কের অবসান আগেই ঘটে গিয়েছে।

দেখুন অন্য খবর :

 

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This