28.6 C
Kolkata

প্রথম ঝলকেই বাজিমাত করল সানি-প্রীতির ‘বাটোয়ারা ১৯৪৭’

Must Read

ওয়েব ডেস্ক: দেশভাগের যন্ত্রণা পর্দায় তুলে ধরতে আসছেন সানি দেওল। দেশভাগের পটভূমিতে নির্মিত বহুচর্চিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।সানি দেওল (Sunny Deol) থেকে প্রীতি জিন্টা (Preity Zinta), শাবানা আজমি (Shabana Azmi) সকলের ফার্স্ট লুকই সামনে এসেছে।

‘বর্ডার ২’ সিনেমার হাত ধরে পর্দায় দেশপ্রেমের জয়গান গেয়েছিলেন সানি দেওল। এবার ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন সানি।তাঁর সঙ্গী আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। দেশভাগের অস্থির সময়কে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পে সানি দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল, অভিমন্যু সিং ও খুশি হাজারে।স্বাধীনতা দিবসের আবহে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। একই দিনে মুক্তি পাওয়ার কথা আরেক বহুচর্চিত ছবি ‘আওয়ারাপন ২’-এরও। ফলে স্বাধীনতা দিবসের সপ্তাহে বক্স অফিসে দুই বড় ছবির লড়াই জমে ওঠার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:সাদা বিছানায় নবনীতা, ফুলে ঢাকা বক্ষযুগল

প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক। টিজারে দেখা গিয়েছে, প্রীতি জিন্টাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা গিয়েছে। দরজার আড়াল থেকে লুকিয়ে যেন কিছু দেখছেন শাবানা আজমি। সানি দেওল ধরা দিয়েছেন কোনও এক আবেগঘন মুহূর্তে। দু’শো বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত মুলুক যখন ধর্মের নামে ভাগ হয়, তখন ছিন্নমূল, উদ্বাস্তুদের উপর কীরকম নির্মম অত্যাচার চলেছিল, সেই রক্তাক্ত অগ্নিগর্ভ ঝলকই ফুটে উঠল ‘বাটোয়ারা ১৯৪৭’-এর টিজারে। যা কিনা আবারও উসকে দিল দেশভাগের যন্ত্রণাকে।

 

View this post on Instagram

 

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This