26.9 C
Kolkata

পাকিস্তানে রেললাইনে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২৩, আহত বহু

Must Read

ওয়েব ডেস্ক: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan Blast)। পাকিস্তানের কোয়েটা প্রদেশে আবার জঙ্গিদের নিশানায় জাফর এক্সপ্রেস (Railway Blast Quetta Jaffar Express) । রবিবার কোয়েটার চমন ফাটকের কাছে ট্রেনে আত্মঘাতী হামলা হয়। বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছে। ঘটনাস্থলেই অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ৫৩ জন গুরুতর আহত হন।রেললাইনের কাছে অবস্থিত বেশ কয়েকটি বাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী পুরো ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলে এবং আহতদের দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।এই হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি-র (বিএলএ) মজিদ ব্রিগেড।

জানা গিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা চমন গেটের কাছে একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে চালানো সন্দেহভাজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বহুদূর পর্যন্ত ধোঁয়ার মেঘ দেখা যায়। রেললাইনের ধারে এই বিস্ফোরণ হয়। একটি বগিতে আগুন ধরে যায়। আগুনের শিখা ও কালো ধোঁয়া অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। ফ্রন্টিয়ার কোর হেডকোয়ার্টার্সের গেটের কাছে অবস্থিত রেললাইনে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ট্রেনের একটি বগি ছিন্নভিন্ন হয়ে যায় এবং ওই এলাকায় আগুন লেগে যায়। রেললাইনের ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি এবং অনেক গাড়ি বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার পরপরই ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করা হয়। রেলওয়ে, পুলিশ ও সুরক্ষা এজেন্সিগুলো ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: হোয়াইট হাউসের বাইরে এলোপাথাড়ি গুলি, পাল্টা গুলিতে মৃত বন্দুকবাজ

কোয়েটা পুলিশ জানিয়েছে, একটি বগি বিস্ফোরণে পুরো তালোগল পাকিয়ে গিয়েছে। বেশ কয়েকটি কামরায় আগুন ধরে যায়। এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের মধ্যে চলাচল করে জাফর এক্সপ্রেস। গত দু’বছরে বার বার এই ট্রেনটি হামলার শিকার হয়েছে। বেশির ভাগ ঘটনার ক্ষেত্রেই বালোচ বিদ্রোহীদের নাম উঠে এসেছে।

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This