মেঘলা আকাশ, ঝড়বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও ভ্যাপসা গরম, স্বস্তি কবে?

Must Read

কলকাতা: শনিবার সকাল থেকেই কলকাতার (Kolkata Weather Update) আকাশের মুখ ভার। মেঘে ঢাকা আকাশ, তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প, সব মিলিয়ে শহরবাসীর অস্বস্তি যেন কাটছেই না। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে এই বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী না হলে গরমের অস্বস্তি কমার সম্ভাবনা কম।

আরও খবর : ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর বিতর্কে বড় বার্তা শমীক ভট্টাচার্যের

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ফলে বৃষ্টির পরেও বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ফের ঘাম ঝরার পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে আবহাওয়ার ছবি বদলাতে পারে রবিবার থেকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে সপ্তাহান্তে গরম ও অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তির আশা করছেন শহরবাসী।

অন্য দিকে, উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-সহ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This